নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালী উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ইপসার উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। ৭ এপ্রিল সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও এনজিও কর্মীরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন, ইপসার উপজেলা ব্যবস্থাপক মো.আবু নাছের, এনজিও কর্মী ফরিদুল আলম, মহসিন হোসেন, আবদুর রহিম প্রমুখ।