নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিরসরাইয়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক কর্মশালা ২৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা খান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ফোরামের সভানেত্রী শিরিন আক্তার। এতে অংশ নেন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মহিলা সদস্য, কাউন্সিলর, সাংবাদিক, ছাত্রী, শিক্ষিকাসহ নারী উদ্যোক্তারা।