নারীর শরীর-স্বাস্থ্য-মন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮ মার্চ বিশ্ব নারী দিবসে বন্ধুসভার আয়োজনে নারীদের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ডা. ফারজানা রহমান
৮ মার্চ বিশ্ব নারী দিবসে বন্ধুসভার আয়োজনে নারীদের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ডা. ফারজানা রহমান

৮ মার্চ ছিল বিশ্ব নারী দিবস। দিবসটি উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা আয়োজন করেছিল নারীর শরীর-স্বাস্থ্য-মন বিষয় নিয়ে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের। এ বিষয়ে আলোচনা করেন ডা. ফারজানা রহমান।
তিনি বলেন, ‘শারীরিকভাবে একজন পুরুষ ও একজন নারীর তেমন কোনো বৈষম্য নেই। বৈজ্ঞানিকভাবে সেটি প্রমাণিত। কিন্তু নারীরা একটু আবেগপ্রবণ হন। অল্পতেই ভেঙে পড়েন। মনের কথা কারও সঙ্গে আলোচনা না করে নিজের ভেতর পুষে রাখেন। সে কারণে বিষণ্নতায় (ডিপ্রেশন) ভোগেন।
নিজেকে ভালো রাখার জন্য নারীদের প্রথম কাজ হবে মনকে শক্ত করা। কোনো সমস্যায় পড়লে সেটি লুকিয়ে না রেখে কারও সঙ্গে খোলামেলা আলোচনা করা। যদি এমন হয় যে বিষয়টি আলোচনা করে সমাধান হচ্ছে না, তাহলে চিকিৎসক অথবা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার।’
ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো প্রশিক্ষণকক্ষে বিকেল চারটায় শুরু হয় এ অনুষ্ঠান।
ডা. ফারজানা রহমানের সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে বন্ধুদের নানা রকম প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে সন্ধ্যা ছয়টায় শেষ হয় এ আলোচনা অনুষ্ঠান।