নারীরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে খুদে বার্তা পাঠানোর সময় পুরুষের তুলনায় নারীরাই বেশি ইমোটিকনস ব্যবহার করে। তবে ভিন্নতার দিক থেকে ইমোটিকনস ব্যবহারে আবার পুরুষেরাই এগিয়ে। সম্প্রতি একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।অক্ষর এবং বিরতি চিহ্নের সমন্বয়ে তৈরি ইমোটিকনস মুখাবয়বের বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করে। মনের অবস্থা প্রকাশে খুদে বার্তায় অনেকে এগুলো ব্যবহার করে।যুক্তরাষ্ট্রের টেক্সাসের রাইস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা নারী ও পুরুষদের বিনা মূল্যে একটি করে স্মার্টফোন দেন। কিন্তু তাদের জানানো হয়নি, আসলে কী পর্যবেক্ষণ করা হচ্ছে। এরপর তাদের মুঠোফোনের মোট এক লাখ ২৪ হাজার খুদে বার্তা বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, গবেষণার অন্তর্ভুক্ত প্রত্যেকেই ইমোটিকনস ব্যবহার করেছে। তবে সব ক্ষেত্রে নয়। তাদের পাঠানো কেবল চার শতাংশ বার্তায় ইমোটিকনস পাওয়া যায়। আর পুরুষদের তুলনায় নারীরা ইমোটিকনস ব্যবহার করেছে প্রায় দ্বিগুণ। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে কম্পিউটার ইন হিউম্যান বিহেইভিয়ার সাময়িকীতে। সায়েন্স ডেইলি।