নারীসঙ্গ বইয়ের পাঠ উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ উন্মোচন করা হলো অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ উপলক্ষে প্রকাশিত সাংবাদিক শান্তনু চৌধুরীর উপন্যাস নারীসঙ্গ-এর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় ৮ জানুয়ারি বইটির পাঠ উন্মোচন করেন স্ব–স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ১০ জন নারী। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের ৩৫তম ব্যাচের ছাত্রী ছিলেন। অনুষ্ঠানে নারীরা উপন্যাসের কিছু কিছু অংশ পড়ে শোনান। এই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। বইটি বের হয়েছে উৎস প্রকাশন থেকে। বিজ্ঞপ্তি।