নারীস্বরের কবিতায় জীবনের ভাষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিতা পাঠ করেন সেলিনা শেলী, ফারহানা অানন্দময়ী,আখতারী ইসলাম,রোেমনা আফরোজ
কবিতা পাঠ করেন সেলিনা শেলী, ফারহানা অানন্দময়ী,আখতারী ইসলাম,রোেমনা আফরোজ

কবিতার ভাষা সাধারণ কোনো ভাষা নয়, কবিতা মানুষের হৃদয়ের গহিনের ভাষা, ভেতরের ভাষা। মানুষ বাহ্যিকভাবে যে কথা বলতে পারে না, তা–ই কবিতার ভাষায় উঠে আসে। কবিতা তাই জীবনের ভাষা। একজন নারী যখন কবিতা লেখেন তখন তঁার জীবনের কথাকেই প্রতিধ্বনি করেন। নিজের কথা বলেন। কবিতায় একজন নারী একমাত্র নারীই হয়ে ওঠেন।
ছোট পত্রিকা খড়িমাটির উদ্যোগে ২২ মে শুক্রবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘জীবনের ভাষা’ শীর্ষক নারীস্বরের কথা ও কবিতা পাঠে কবি ও বক্তারা এভাবেই ব্যক্ত করলেন তঁাদের অনুভূতি।
অনুষ্ঠানে শ্যামলী মজুমদার ‘বাড়ি আর চেনা যায় না’, ‘নন্দিত হৃদয়ের ভেতর হৃদয়’ ও ‘বেশ রোদ এখানে’; সেলিনা শেলী ‘হাওয়ায় হাওয়ায়’ ও ‘যখন বিবিসন বড়ই ভীষণ’; অনুপমা অপরাজিতা ‘অন্তত আরেকটিবার’ ও ‘পথে যেতে যেতে’; ফারহানা আনন্দময়ী ‘কথা কও মাটি’, ‘আঁতাত’ ও ‘আমি আর আমি’; সারাফ নাওয়ার ‘মানচিত্রের সীমানা’, ও ‘বৃষ্টি সকাল’; নাজমুন নাহার ‘ঠুমরি’ ও ‘পিচগলা রাত’; আখতারী ইসলাম ‘সময়’ ও ‘দুরাগত স্বপ্নে উদ্দেশে’; তনুজা বড়ুয়া, ফরিদা ইয়াসমিন ‘ফেরা’ ও ‘বিনির্মাণ’; রোমেনা আফরোজ ‘জানালা’ ও রিমঝিম আহমেদ ‘দ্বিচারণ সংবাদ ১৫’ ও ‘দ্বিচারণ সংবাদ ৪’ শিরোনামের কবিতা পড়েন।
কবিদের কবিতা পাঠের আগে কবিতা বিষয়ে আলোচনা করেন. কবি শ্যামলী মজুমদার, সেলিনা শেলী, হাফিজ রশিদ খান, খালেদ হামিদী, মানজুর মুহাম্মদ ও ভাগ্যধন বড়ুয়া। কবিতা পাঠের পর প্রতিক্রিয়া বক্তব্য দেন কবি আলম খোরশেদ এবং বিশ্বজিৎ চৌধুরী।
বক্তারা বলেন, শত প্রতিকূলতার মধ্যে সমাজে যত দিন শ্রেণিবৈষম্য থাকবে, শোষণ থাকবে, তত দিন পকেটে পকেটে নারী শোষণ থাকবে। নারী-পুরুষ যেখানে সমান, সেখানেও শোষণ রয়েছে।