নাশকতা ও সহিংসতার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী নাশকতা ও হরতাল–অবরোধের প্রতিবাদে কক্সবাজারে ব্যবসায়ী, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে অবিলম্বে নাশকতা বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি পর্যটন শহর কক্সবাজারকে হরতাল–অবরোধের আওতামুক্ত রাখার আহ্বান জানানো হয়। আমাদের কক্সবাজার নিজস্ব প্রতিবেদক, মহেশখালী ও চকরিয়া প্রতিনিধির পাঠানো খবর।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ: জেলার হোটেল–মোটেলের ব্যবসা সচল এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ৮ ফেব্রুয়ারি শহরে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চেম্বারের প্রথম সহসভাপতি আবু মোরশেদ চৌধুরী। সমাবেশে বক্তব্য দেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন, বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি সালাহ উদ্দিন আহমেদ, জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমন্ডার মোহাম্মদ শাহজাহান, ব্যবসায়ী উদয় শংকর, আয়েশা সিরাজ, গণপূর্ত ঠিকাদার সমিতির সভাপতি মুফিজুর রহমান, পিকআপ মালিক সমিতির সভাপতি শফিউল্লাহ আনসারী, টমটম মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি নাজিম উদ্দিন, ওষুধ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক জানে আলম, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, হোটেল মালিক গ্রুপের সভাপতি রমজান আলী সিকদার প্রমুখ।
সমাবেশে সংহতি প্রকাশ করে কক্সবাজারের ঝিনুক মার্কেট দোকান মালিক সমিতি, হোটেল মোটেল গেস্টহাউজ ব্যবসায়ী মালিক সমিতি, আবাসিক হোটেল মালিক সমিতি, টু্যর অপারেটর অ্যাসোসিয়েশন, আবু সেন্টার দোকানমালিক সমিতি, কক্সবাজার বৈদ্যুতিক দোকান মালিক সমিতি, বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি, বার্মিজ মার্কেট ব্যবসায়ী সমিতি, শুঁটকি ব্যবসায়ী দোকান মালিক সমিতি, তাঁত মালিক ব্যবসায়ী সমিতি, রেস্টুরেন্ট মালিক ব্যবসায়ী সমিতি, চাউল বাজার ব্যবসায়ী সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।
১৪–দলীয় জোট ও ছাত্র ইউনিয়ন: হরতাল-অবরোধের নামে দেশজুড়ে ২০–দলীয় জোটের সহিংসতার প্রতিবাদে ৮ ফেব্রুয়ারি বেলা তিনটায় শহরের লালদীঘির পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোট। তা ছাড়া প্রধান সড়কে সাদা পতাকা নিয়ে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি প্রতিবাদ গান ও কবিতা পাঠ করে সহিংসতার বিরুদ্ধে ব্যতিক্রমী কর্মসূচি পালন করে ছাত্র ইউনিয়ন।
শহরের পৌরসভা কার্যালয়ের সামনে ‘সান্ত্বনা নয়, শান্তি চাই’ লেখা ব্যানার নিয়ে কর্মসূচি পালন করেন ছাত্র ইউনিয়নের কর্মীরা। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উদীচী জেলা সংসদের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ছাত্রনেতা অন্তিক চক্রবর্তী, অনিল দত্ত, এইচ এম নজরুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আজিজ রিপন, ঈপ্সিতা চক্রবর্তী, ফাল্গুনী দাশ প্রমুখ।
মহেশখালী: সারা দেশে বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ-হরতাল ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে গত রোববার মহেশখালীর উপজেলা চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আহমদ, সিরাজুল হক সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরিদুল আলম, আবু তালেব, পৌর মেয়র মকছুদ মিয়া, ধলঘাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ, আওয়ামী লীগ নেতা আমিরুজ্জামান, নির্মল চক্রবর্তী, হাবিবুর রহমান, ছাত্রলীগের আহ্বায়ক এম আবদুল মান্নান, যুগ্ম আহ্বায়ক আবদুল হাকিম প্রমুখ।
চকরিয়া: কক্সবাজারের চকরিয়ায় সামাজিক–সাংস্কৃতিক সংগঠন রাইজিং জেনারেশনের উদ্যোগে দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে ৭ ফেব্রুয়ারি বেলা তিনটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরসভার চিরিঙ্গা সোসাইটি এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দরা অংশ নেয়।
ইমতিয়াজ মাহমুদের সভাপতিত্বে ও মো. রাশেদুজ্জামানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন, চকরিয়া কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম শাহাবুদ্দিন, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, আমজাদিয়া মাদ্রাসার বাংলার প্রভাষক লোকমান হাকিম, ওয়ার্কার্স পার্টির নেতা খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেফায়েতুল কবির প্রমুখ। মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা বের করা হয়।