নাশকতা বন্ধের দাবিতে ফেনীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা বন্ধের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে সাধারণ মানুষ। গত বুধবার বিকেলে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি–পেশার লোকজন অংশ নেন।
কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন আসাদুজ্জমান, উত্তম দেবনাথ, শান্তি চৌধুরী, অর্চনা মজুমদার, মাহতাব চৌধুরী, মো. রুবেল হাজারী, শাহরিয়ার শুভ, ইকবাল হোসেন প্রমুখ। বক্তারা সম্প্রতি বোমার আঘাতে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের দুজন এসএসসি পরীক্ষার্থী অনিক ও হৃদয়ের কথা উল্লেখ করে বলেন, সাধারণ মানুষ আর কোনো আর্তনাদ শুনতে চায় না। তাঁরা দুই নেত্রীকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে সহিংসতা বন্ধের আহ্বান জানান। মানববন্ধনে অ্যাসিড নিক্ষেপের মতো পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপে আহতের ঘটনায় কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানানো হয়।