নাশকতার প্রতিবাদে সংস্কৃতিকর্মীদের মানববন্ধন

দেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন সংস্কৃতিকর্মী ও সংগঠকেরা। শিল্পকলা একাডেমী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার মো. সাহাবুদ্দিন, মহানগর কমান্ডার মোজ্জাফর আহামদ, নারী নেত্রী জেসমিন সুলতানা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, জেলা কালচারাল অফিসার মোসলেমউদ্দিন সিকদার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাহী পরিষদের সদস্য মো. শহিদুল করিম চৌধুরী, গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, আবৃত্তি জোটের সাধারণ সম্পাদক ফারুক তাহের, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অনুপ বিশ্বাস, কবি হাফিজ রশীদ খান প্রমুখ। বক্তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মানবতার শত্রু। বিজ্ঞপ্তি।