নাশতায় নতুন
নতুন স্বাদের নাশতা চাই? দেখুন জেবুন্নেসা বেগমের দেওয়া রেসিপিগুলো।আলুর ঝুড়িতে মুরগিউপকরণ: মুরগির মাংস ২ কাপ, মাখন ২ টেবিল চামচ, সয়াসস ১ চা-চামচ, ওরিগেনো ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজ (কিউব) ১ কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, বড় আলু তিন-চারটা, ডিম (ফেটানো) ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চা ছাঁকনি ২টি।প্রণালি: মাখনে পেঁয়াজ ভেজে আদা, রসুন দিয়ে মুরগি (কিউব করে কাটা) ও বাকি সব উপকরণ দিয়ে ভেজে নিতে হবে। আলু জুলিয়ান করে কেটে ডিম, লবণ, কর্নফ্লাওয়ার ও গোলমরিচ দিয়ে মেখে চা ছাঁকনিতে বিছিয়ে অপর একটি চা ছাঁকনি দিয়ে চেপে ডুবো তেলে ভেজে ঝুড়ির মতো তৈরি করে নিতে হবে। এর ভেতর মুরগির পুর ঢুকিয়ে ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করুন।ধনেপাতার চাটনিউপকরণ: ধনেপাতা বাটা ১ কাপ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ আধা চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ।প্রণালি: সব উপকরণ মেখে চাটনি তৈরি করতে হবে।মচমচে চিংড়িউপকরণ: মাঝারি চিংড়ি ১০-১২টা, আদা বাটা আধা চা-চামচ, সয়াসস আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, শুকনা মরিচ বাটা আধা চা-চামচ, সেদ্ধ আলু পাঁচ-ছয়টা, নুডলস ২ কাপ, ডিম একটা, পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ, শুকনা মরিচ টালা গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো।প্রণালি: চিংড়ির ওপরের অংশের খোসা ফেলে মাঝ থেকে লেজ পর্যন্ত খোসা রেখে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। চিংড়িতে আদা, লেবুর রস, শুকনা মরিচ বাটা, সয়াসস, আধা চা-চামচ গোলমরিচ গুঁড়া ও অল্প লবণ দিয়ে মেখে রাখতে হবে। সেদ্ধ আলু ভর্তার মতো করে লবণ, গোলমরিচ, টালা মরিচ গুঁড়া ও পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে মেখে নিতে হবে। লবণ দিয়ে সেদ্ধ নুডলস ১ টেবিল চামচ ফেটানো ডিম মেখে নিতে হবে। চিংড়িতে ২ টেবিল চামচ ফেটানো ডিম মেখে লেজের ওপরের অংশে আলুর প্রলেপ দিয়ে এর ওপর নুডলস জড়িয়ে তেলে ভেজে নিতে হবে। তেঁতুলের চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।তেঁতুলের চাটনিউপকরণ: তেঁতুলের ক্বাথ আধা কাপ, টক দই আধা কাপ, লেবুর রস ১ চা-চামচ, বোম্বাই মরিচ বাটা আধা চা-চামচ, বিট লবণ ১ চা-চামচ, লবণ আধা চা-চামচ, চিনি ১ টেবিল চামচ।প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চাটনি তৈরি করতে হবে।বিফ বানবানের উপকরণ: ময়দা আড়াই কাপ, ইস্ট ২ চা-চামচ, চিনি ১ টেবিল চামচ, দুধ ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ঘি ২ টেবিল চামচ, ডিম একটা, তিল সামান্য, পানি আধা কাপ (আন্দাজমতো)। কিমার উপকরণ: গরুর মাংস ২ কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ আধা চা-চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, অলিভ অয়েল ২ টেবিল চামচ, অয়েস্টার সস আধা চা-চামচ, সয়াসস আধা চা-চামচ, জয়ফল-জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ। প্রণালি: বানের সব উপকরণ একসঙ্গে মেখে গরম জায়গায় রেখে দিন। গরুর মাংস লবণ দিয়ে সেদ্ধ করে তেলে সব মসলা কষিয়ে মাংস ও অন্যান্য উপকরণ দিয়ে দিন, ময়দার মিশ্রণ ফুলে উঠলে রুটি বেলে ভেতরে পুর ঢুকিয়ে বান তৈরি করুন। ডিম ওপরে ব্রাশ করে তিল ছড়িয়ে প্রিহিট ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২০-২৫ মিনিট বেক করুন। ফ্রেঞ্চ ফ্রাই ও সসের সঙ্গে পরিবেশন করুন। হোয়াইট ক্রিম সসউপকরণ: মাখন ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, দুধ আধা কাপ, লবণ সামান্য, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, ক্রিম ২ টেবিল চামচপ্রণালি: মাখনে ময়দা ভেজে দুধ ঢেলে নাড়তে হবে। চুলা থেকে নামিয়ে ক্রিম, গোলমরিচ গুঁড়া ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে নেড়ে পরিবেশন করুন।মাশরুম শর্মারুটির উপকরণ: ময়দা ৩ কাপ, ইস্ট ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ, তিলের তেল ১ টেবিল চামচ, হালকা গরম পানি প্রয়োজনমতো।পুরের উপকরণ: মাশরুম দেড় কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, শুকনা মরিচ বাটা ১ চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, জায়ফল-জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ, টমেটো সস ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস আধা চা-চামচ, ধনেপাতা কুচি আধা চা-চামচপ্রণালি: শর্মার রুটির সব উপকরণ একসঙ্গে মেখে গরম স্থানে ঢেলে রাখতে হবে। ফুলে উঠলে রুটি বেলে চুলায় সেঁকে নিতে হবে অথবা মাইক্রোওভেনে ১ মিনিট বেক করে নিতে হবে। তেলে পেঁয়াজ ও অন্যান্য মসলা ভেজে মাশরুম দিয়ে সামান্য নেড়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। রুটির ভেতর মাশরুমের পুর ঢুকিয়ে ভাঁজ করে শর্মা তৈরি করে রায়তার সঙ্গে পরিবেশন করুন। রায়তাউপকরণ: টকদই ১ কাপ, সরিষাবাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, শশা কুচি (খোসাসহ) আধা কাপ, বিট লবণ ১ চা-চামচ।প্রণালি: সব উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে।