নাশতায় ভিন্ন স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিশ চাওমিনউপকরণ: টুনা মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, টমেটো কুচি ২টি, দারুচিনি ১ টুকরা, মরিচের গুঁড়া ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, সেদ্ধ চাওমিন ১ কাপ ও কাঁচামরিচ কয়েকটি ।প্রণালি: ফ্রাইপ্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন, টমেটো, দারুচিনি দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপর টুনা মাছ দিয়ে মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু পর নামিয়ে পাত্রে সেদ্ধ চাওমিন ছড়িয়ে ওপরে মাছ ঢেলে টমেটো ও কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করতে হবে।নুডলসে জড়ানো চিংড়িউপকরণ: চিংড়ি মাছ (মাঝারি) ৪০০ গ্রাম, সেদ্ধ নুডলস ৩০০ গ্রাম, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, ডিম ১টি, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল (ভাজার জন্য) ও সস (পরিবশনের জন্য)।প্রণালি: চিংড়ি মাছ (লেজসহ) খোসা ছাড়িয়ে নিয়ে লেবুর রস ও লবণ মেখে রাখতে হবে কিছুক্ষণ। বাটিতে ডিম, গোলমরিচের গুঁড়া, লবণ ও কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। এবার চিংড়ি মাছে সেদ্ধ নুডলস জড়িয়ে মিশ্রণে ডুবিয়ে গরম তেলে এপিঠ-ওপিঠ বাদামি করে ভাজতে হবে। নুডলসে জড়ানো চিংড়ি মাছ সস দিয়ে পরিবেশন করতে হবে।ম্যাকারনি ও চিকেন বলউপকরণ: সেদ্ধ ম্যাকারনি ৪০০ গ্রাম, মুরগির মাংসের কিমা ৪০০ গ্রাম, পাউরুটি ২ টুকরা, আদা ও রসুনবাটা আধা চা-চামচ করে, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজ মিহিকুচি ২ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, চিনি আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য, ডিম ১টি।প্রণালি: ম্যাকারনি, তেল ও ডিম ছাড়া বাকি সব উপকরণ মেখে ছোট ছোট বল তৈরি করতে হবে। বলগুলো ফেটানো ডিমে ডুবিয়ে ভাজতে হবে। এবার সেদ্ধ ম্যাকারনির ওপর চিকেন বলগুলো দিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করুন।স্যুপে মোমো পাস্তামোমো তৈরি উপকরণ: মুরগির কিমা ৩০০ গ্রাম, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, ময়দা ২০০ গ্রাম, পানি পরিমাণমতো।প্রণালি: ময়দা ও পানি বাদে সব উপকরণ একসঙ্গে অল্প আঁচে ভুনে পুর তৈরি করতে হবে। ময়দা পানিতে মেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। ময়দার খামির দিয়ে ১০-১২টি লেচি কেটে পাতলা রুটি বেলে মুরগির কিমার পুর ভরে মোমো আকার গড়ে নিতে হবে।পাস্তা তৈরি: ২০০ গ্রাম পাস্তা পানিতে সেদ্ধ করে ১ টেবিল চামচ মাখন দিয়ে হালকা ভাজতে হবে।স্যুপ তৈরি: উপকরণ: মুরগির স্টক ৮ কাপ, টুকরা করা মুরগির বুকের মাংস আধা কাপ, আদা ও রসুন বাটা আধা চা-চামচ করে, সয়াসস ১ চা-চামচ, ওয়েস্টার সস ১ চা-চামচ, মাখন বা তেল ১ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ কুচি ১টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ।প্রণালি: আদা-রসুন বাটা ও সয়াসস দিয়ে মাংস মেখে ১০ মিনিট রাখতে হবে। সসপ্যানে মাখন গরম করে তাতে মাখানো মাংস দিয়ে দুই-তিন মিনিট ভেজে নিতে হবে। এই পাত্রে ৭ কাপ গরম স্টক ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। হয়ে গেল স্যুপ।এবার স্যুপে আগে বানিয়ে রাখা মোমোগুলো দিতে হবে। এভাবেই মোমো সেদ্ধ হয়ে যাবে। অন্য পাত্রে ১ কাপ ঠান্ডা স্টক নিয়ে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে তাতে টমেটো সস, লেবুর রস, গোলমরিচের গুঁড়া ও পাস্তা দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট। স্যুপে এটি ঢেলে একটু পর নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।