নাসরিনকে আমাদের পাশে রাখতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাউন্ডার কো-অর্ডিনেটর, সিআরপি, ঢাকাচট্টগ্রামের মতো একটি শহরে দরিদ্র পঙ্গু রোগীদের জন্য ‘নার্চার’ যে কাজ করছে, নিঃসন্দেহে তা অসাধারণ। সমাজে এমন কাজের বড় প্রয়োজন। আর এই কাজই পরম মমতায় করে যাচ্ছেন নাসরিন বাকী।কয়েক বছর আগে একবার আমি চট্টগ্রামের নার্চার প্রতিষ্ঠানটি দেখতে গিয়েছিলাম। বেশ সাজানো-গোছানো। সম্পূর্ণ নিজের উদ্যোগে নাসরিন বাকী ভারি সুন্দর করে প্রতিষ্ঠানটি গুছিয়ে নিয়েছেন। আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম। তিনিও একবার এখানে এসেছিলেন আমাদের প্রতিষ্ঠানটি দেখতে। কবে এসেছিলেন, তা ঠিক মনে করতে পারছি না। নাসরিন বাকীর কাজে মুগ্ধ হয়ে একবার চট্টগ্রামে আমাদের নিজস্ব একটি অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আসলে, আমরা সব সময় নাসরিনকে আমাদের পাশে রাখতে চাই। এই কাজে আমরা উৎসাহ দিতে চাই। আমি চাই, নার্চার প্রতিষ্ঠানকে দরিদ্র পঙ্গু রোগীরা আরও আপন করে নেবে। নার্চারও সে পথেই এগিয়ে যাচ্ছে।দেশে শুধু একজন নাসরিন বাকী কিংবা একটি নার্চার নয়, আমরা চাই দেশের আরও অনেক মানুষ এগিয়ে আসুক এই কাজে। তাহলেই হয়তো দরিদ্র, অসহায় পঙ্গু রোগীরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে।সাক্ষাৎকার: সিদ্ধার্থ মজুমদার