
১. যাঁদের অভিনয় মন কেড়ে নেয়...
নাসরীন জাহান: হুমায়ুন ফরিদী, নাসিরুদ্দীন শাহ, নানা পাটেকার, কবরী।
মেয়ে: টম হ্যাংকস, দীপিকা পাড়ুকোন, আমির খান।
২. প্রিয় সংগীতশিল্পী...
নাসরীন: রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী, অজয় চক্রবর্তী, লতা মঙ্গেশকর।
মেয়ে: এনিগমা, মাইকেল জ্যাকসন, হাবিব ওয়াহিদ।
৩. কোন বৈশিষ্ট্য থাকলে মা আরও ভালো মা হতে পারতেন, মেয়ে আরও ভালো মেয়ে হতে পারেন?
নাসরীন: অর্চি নিজেকে অনেক চেপে রাখে। ও আরও বেশি মিশুক হলে ভালো হতো।
মেয়ে: মায়ের রাগ অনেক বেশি। রাগ কমালে মা আরও ভালো মা হতো।
৪. দুজনের প্রিয় খাবার...
নাসরীন: শুঁটকি ভর্তা ও ভাত।
মেয়ে: পাস্তা, পিৎজা।
৫. প্রিয় পোশাক?
নাসরীন: শাড়ি, সালোয়ার-কামিজ।
মেয়ে: শাড়ি, ঢিলেঢালা যেকোনো পোশাক।
৬. কোথায় বারবার যেতে চান?
নাসরীন: কক্সবাজার, বালি ও শিলং।
মেয়ে: শিলং, সুন্দরবন আর বান্দরবান।
৭. কোন লেখকের বই বেশি পড়া হয়?
নাসরীন: গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, মানিক বন্দ্যোপাধ্যায়।
মেয়ে: জুলিয়ান বারনেস, মা নাসরীন জাহান।
৮. পরস্পরের প্রিয় দিক...
নাসরীন: ও অনেক বন্ধুসুলভ ও ব্যক্তিত্বপূর্ণ।
মেয়ে: মা অনেক মিশুক, সবাইকে সব সময় মাতিয়ে রাখে।
৯. একে অপরের প্রতি উপদেশ বা পরামর্শ...
নাসরীন: বই পড়া ছেড়ো না।
মেয়ে: নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো।
সাক্ষাৎকার: আহসান মাহমুদ