প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) নানা ধরনের ছবি ও তথ্যের খবরের জন্য রয়েছে বিশেষ অ্যাপ। মোবাইলে ফোনেও যাতে নাসার সর্বশেষ তোলা ছবি, ভিডিও, বিভিন্ন অভিযানের খবর, সংবাদ, বিশেষ ফিচার, টুইট, নাসা টিভি ইত্যাদির খবর পাওয়া যায়, সে জন্য তৈরি এ অ্যাপ।নাসার প্রায় এক লাখ ৫৭ হাজারের বেশি ছবি, বিভিন্ন সময়ের ভিডিও, বর্তমানে চলতে থাকা নাসার বিভিন্ন অভিযানের খবর আছে এতে।বিভিন্ন অভিযানের কাউন্টডাউন ঘড়ি, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) খবর ও নোটিফিকেশন, স্যাটেলাইট ট্রেকার, নাসার অফিশিয়াল টুইটারের মাধ্যমে সর্বশেষ খবরও জানা যাবে।আকার: ৪.৬ মেগাবাইট (অ্যান্ড্রয়েড)। বিনা মূল্যে ব্যবহার করা যায়। নির্মাতা: নাসানামানোর ঠিকানা: http://goo.gl/1VInfডট কম প্রতিবেদক