নাসার প্রতিযোগিতায় সিআইইউ দলের কৃতিত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’–এর বাংলাদেশ পর্বে বাছাইকৃত ছয়টি দলের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীরা। এই দলের সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী নাবিল, কাঁকন, জয়রাম ও সাদমান।
ঢাকার আইইউবির মিলনায়তনে অনুষ্ঠিত এই পর্বে সারা দেশ থেকে বাছাইকৃত ২০০ জন প্রতিযোগী মহাকাশে নভোচারীদের নিরাপত্তা, আবহাওয়া, তথ্য ইত্যাদি সম্পর্কিত আইডিয়া, অ্যাপস, গেমের মাধ্যমে নানা সমাধান নিয়ে হাজির হন। চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় দলকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানান উপাচার্য ইরশাদ কামাল খান ও প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন এম নুরুজ্জামা। বিজ্ঞপ্তি।