নাসিম কাওয়ালের সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসিম কাওয়ালের একক সংগীতসন্ধ্যা সম্প্রতি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন খ্যাতিমান সংগীতজ্ঞ আবদুল গফুর হালী। তিনি বলেন, বাঙালি জাতির সংস্কৃতির অন্যতম ধারা হচ্ছে লোকসংস্কৃতি। এ লোকসংস্কৃতির মধ্যে রয়েছে জারি, সারি, ভাওয়াইয়া, মাইজভান্ডারি, কাওয়ালি ও আঞ্চলিক গান। এসব গান চট্টগ্রামের মানুষদের খুব কাছে টানে। সৃজনশীল সাংস্কৃতিক প্রতিষ্ঠান সংগীত মিডিয়া আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাওয়াল আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন দেওয়ান মাকসুদ আহমেদ। বিজ্ঞপ্তি।