নাসির হোসেনের প্রিয় সিনেমা 'টাইটানিক' মায়ের 'রূপবান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে সেলফি তুলেছেন নাসির হোসেন
মায়ের সঙ্গে সেলফি তুলেছেন নাসির হোসেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাসির হোসেন। তাঁর মা আমিরা খাতুন, গৃহিণী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. প্রিয় পোশাক...
নাসির হোসেন: জিনস, শার্ট ও টি-শার্ট। প্রতি শুক্রবার পাঞ্জাবি পরা হয়। এ ছাড়া বিশেষ বিশেষ অনুষ্ঠানে ফরমাল পোশাক পরি।
মা: জামদানি ও টাঙ্গাইলের সুতির শাড়ি।
২. কোন ধরনের খাবার পছন্দ?
নাসির হোসেন: নেহারি। মায়ের রান্না করা সব খাবারই ভালো লাগে।
মা: গরুর মাংসের ভুনা, ছোট মাছ ও শাকসবজি।
৩. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
নাসির হোসেন: টাইটানিক, থ্রি ইডিয়টস, বাংলাদেশের মায়ের দোয়া।
মা: রূপবান ও মুঘল–এ–আজম।

৪. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
নাসির হোসেন: নিজের শহর রংপুর।
মা: রংপুর ও কক্সবাজার।

৫. প্রিয় সংগীতশিল্পী?
নাসির হোসেন: ভারতের এ আর রাহমান ও লতা মঙ্গেশকর।
মা: সাবিনা ইয়াসমীন, বশির আহমেদ ও আমার বড় ছেলের বউ শুভেচ্ছার গান ভালো লাগে।

৬. পরস্পরের কোন দিকটা ভালো লাগে, কোন দিকটা ভালো লাগে না?
নাসির হোসেন: ছোটবেলায় কোনো ভুল করলে মা আমাকে থাপ্পড় দিতেন। এখনো ভুল করলে থাপ্পড় দেন। মায়ের এই দিকটা আমার খুব ভালো লাগে।
প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আমার ঘরে মা এক গ্লাস করে দুধ নিয়ে আসেন। মায়ের এই জিনিসটা আমার বিরক্ত লাগে।
মা: নাসির অনেক দুষ্টামি করে। ওর এই জিনিসটা আমার ভালো লাগে। নাসির যখন মন খারাপ করে থাকে তখন আমার ভালো লাগে না।

৭. প্রিয় অভিনয়শিল্পী?
নাসির হোসেন: শাহরুখ খান, সালমান খান, কাজল, সোনম কাপুর ও মোশাররফ করিম।
মা: রাজ্জাক, শাবানা ও আলমগীর।

৮. টেলিভিশনে কোন ধরনের অনুষ্ঠান দেখা হয়?
নাসির হোসেন: টেলিভিশন খুব একটা দেখা হয় না। তবে যতটুকু দেখি স্পোর্টস চ্যানেলে খেলা দেখি।
মা: সনি টিভিতে সিআইডি ধারাবাহিক
নিয়মিত দেখি।

৯. কোন ক্রিকেটারের খেলা ভালো লাগে?
নাসির হোসেন: ব্রায়ান লারা, রাহুল দ্রাবিড়, এবি ডি ভিলিয়ার্স, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
মা: আমার ছেলে নাসির হোসেনের খেলা আমার ভালো লাগে।

১০. প্রিয় রং...
নাসির হোসেন: সাদা ও কালো।
মা: কালো ও নীল।