ব্যাটিং-বোলিং দুইদিকেই দেখিয়েছেন দারুণ নৈপুণ্য। আট নম্বরে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের প্রথম ৬ ম্যাচেই করেছেন দুটো হাফ সেঞ্চুরি। গড়েছেন রেকর্ড! সম্প্রতি সুযোগ পেয়েছেন টেস্ট দলেও। এবারের সময়ের তারকা বাংলাদেশ ক্রিকেট দলের নতুন মুখ—প্রথম ইশকুলরংপুরের সমাজকল্যাণ বিদ্যালয়প্রথম ব্যাটরংপুরে অগ্রণী ক্রীড়া চক্রের হয়ে খেলতাম একসময়। ওখান থেকে প্রথম ক্রিকেট ব্যাট পাই।যা হতে চেয়েছিলামপড়াশোনা তেমন ভালো লাগত না, খেলার দিকেই ঝোঁক ছিল। খেলোয়াড়ই হতে চেয়েছি।জাতীয় দলে সুযোগ পাওয়ার পরের অনুভূতিজিম্বাবুয়ের বিরুদ্ধে আমার প্রথম ম্যাচ। রাত ১১টার দিকে জানতে পারি আমি জাতীয় দলের হয়ে খেলছি। প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না। টেলিভিশনে আমার নাম দেখে আশ্বস্ত হই। যে বোলারকে সবচেয়ে ভয়ংকর মনে হয়নির্ভার অবস্থায় খেললে যেকোনো বোলারের বল খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। ভয়ংকর বলে কিছু নেই তখন। বাংলাদেশে সবচেয়ে প্রিয় তিন ক্রিকেটারসাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালযার জন্য জীবন বাজি রাখতে পারিমা-বাবার জন্যশৈশবের যে দুরন্তপনার কথা মনে পড়েআমাদের বাড়ির পাশে বড় একটা পুকুর ছিল। পুকুর ভর্তি মাছ। সে দিন সকালে খুব বৃষ্টি। চুরি করে মাছ ধরতে গেলাম। পুকুরের মালিক হাতেনাতে ধরল আমাকে। ধরে নিয়ে গিয়ে আটকে রাখল একটা লাকড়ি রাখার ঘরে, সেই সকাল থেকে বিকেল পর্যন্ত। বহু কষ্টে ছাড়া পেয়েছি। নিজের সম্পর্কে একটি অপ্রকাশিত তথ্যবন্ধুরা মিলে রান্না করে খেতাম। রাঁধতে রাঁধতে এখন ভালো রাঁধুনি হয়ে গেছি।ভালো ক্রিকেটার হওয়ার জন্য যা করিনিয়মিত অনুশীলন, নিয়ম মানা আর অনেক খেলা দেখি।প্রথম আন্তর্জাতিক ম্যাচে ব্যাট হাতে নামার অনুভূতিপ্রথম ম্যাচ জিম্বাবুয়ের সঙ্গে খেলি। প্রথম দু-তিনটা বল খেলার সময় মাথায় কাজ করছিল পুরো দেশ দেখছে, আমার পরিবার দেখছে। তারপর মাথায় আর কিছু ছিল না। শুধু খেলায় ডুবে গিয়েছিলাম।যে তিনটি জিনিস সব সময় সঙ্গে থাকেমা-বাবার দোয়া, সাহস আর সততা সব সময় সঙ্গে থাকে। সবচেয়ে বড় ক্রিকেটীয় স্বপ্নআমি জাতীয় দলে থাকা অবস্থায় বাংলাদেশ যেন বিশ্বকাপ জেতে প্রিয় বাহনমোটর বাইকের মহাভক্ত।যে জিনিসটির সবচেয়ে বেশি ভয় পাইপোকামাকড় খুব ভয় পাই। আলাদিনের চেরাগ পেলে যে তিনটি জিনিস চাইবআমি বিশ্বসেরা খেলোয়াড় হতে চাই, ঢাকা শহরের যানজট দূর হবে, সারা জীবন সাদা মনের মানুষ হয়ে থাকতে চাই।সাক্ষাৎকার: সিদ্ধার্থ মজুমদার