নাসিরাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ে দুর্নীতিবিরোধী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘ, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে ১২ মে বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতিবিরোধী আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জাহেদা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূরবী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাওন পান্থ ও সদস্য মাহবুব উল আলম।
‘দুর্নীতি প্রতিরোধ: প্রজন্মের ভাবনা’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিয়ে ঊর্মি রহমান প্রথম, ইকরা বিনতে বিল্লাহ দ্বিতীয় এবং হুমায়রা আজনান তৃতীয় স্থান অর্জন করে। সভায় বক্তব্য দেন সততা সংঘের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা গুলশান আকতার ও উম্মে সালমা ইউসুফ। বিজ্ঞপ্তি।