নাহিদের প্রথম একক অ্যালবাম তোমার আমর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বেরিয়েছে নাহিদের একক অ্যালবাম তোমার আমার। এটি বাজারে এনেছে আর ভিশন। নাহিদ প্রায় ১৪ বছর ধরে সংগীতের সঙ্গে জড়িত। তোমার আমার অ্যালবামটি নাহিদের প্রথম একক অ্যালবাম। তোমার আমার, কথা, স্বাধীনতা, মা, রিংকু, আমার সাধ না মিটিল, অন্তরেতে বসত কইরা, মনের মানুষ শিরোনামে মোট আটটি গান রয়েছে অ্যালবামটিতে। গানগুলোর গীতিকার শহীদুল ইসলাম আর সুর করেছেন শিল্পী স্বয়ন। তোমার আমার প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সোলসের সদস্য সুব্রত বড়ুয়া, চিত্রগ্রাহক শোয়েব ফারুকী, নাট্যব্যক্তিত্ব জাহাঙ্গীর কবির, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, কাউন্সিলর গিয়াস উদ্দীন ও শিল্পীর মা ছেনোয়ারা বেগম। বিজ্ঞপ্তি।