নায়ক রাজ্জাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে দাঁড়ানো আবদুর রাজ্জাক আর আবদুল কাদের। দুজন দুজনের হাত ধরে আছে। কাদেরের উদ্দেশে প্রশ্নটা করলেন সঞ্চালক। ‘ওর হাত ধরে আছ কেন?’‘মঞ্চে ওঠার সময় কে একজন আমাকে ওর হাত ধরিয়ে দিয়ে বলল, ওর হাতটা শক্ত করে ধরে রাখবে। ও কিন্তু চোখে দেখে না। তাই ধরে আছি।’‘ওকে কি তুমি আগে থেকে চিনতে?’‘না।’সঞ্চালক ফিরে গেলেন যার হাত ধরা তার কাছে। ‘কত বছর বয়সে তোমার দৃষ্টি হারিয়ে গেছে?’‘চার বছর।’‘তারপর...?’‘তারপর আমাদের এলাকায় সমাজকল্যাণ অধিদপ্তর থেকে “সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম” নামে একটি কার্যক্রম চালু করা হয়। সেখানে ভর্তি হই। ব্রেইল শিখি। পড়াশোনা শুরু করি। দুই বছর আগে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে এখানে এসেছিলাম। কথা দিয়ে গিয়েছিলাম আবারও জিপিও-৫ পাব। আমি সে কথা রেখেছি। এবার সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছি।’ দৃষ্টিপ্রতিবন্ধী রাজ্জাকের কথা শুনে পুরো মিলনায়তনে পিনপতন নীরবতা নেমে আসে। হাত ধরে থাকা কাদেরের চোখ ভিজে ওঠে। পুরো মিলনায়তনের সবাই দাঁড়িয়ে এ সংগ্রামীকে মুহুর্মুহু করতালির মাধ্যমে অভিবাদন জানায়। রাজ্জাক হয়তো দেখেন না। দেখেন না তাঁর গলায় ঝোলানো সোনালি মেডেলও। কিন্তু বোঝেন ঠিকই, দৃষ্টিপ্রতিবন্ধীর মনের দৃষ্টি তো ফুরিয়ে যায়নি।