নায়কের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গল্পটা মায়ের কাছে শুনেছি। আমার নানুবাড়িতে মায়ের দূরসম্পর্কের এক নানি বেড়াতে এসেছিলেন। তখন টেলিভিশন বাংলাদেশে নতুন এসেছে। সবাই অনেক মজা করে ছবি দেখছিল। নায়ক আর গুন্ডাদের মারামারি চলছে। ঠিক সেই মুহূর্তে লোডশেডিং শুরু হলো। মায়ের সেই নানি চিৎকার দিয়ে বললেন, ‘নায়কটা মইরে গেল, তাড়াতাড়ি হারিকেনটা আন!’ শাহ রায়হেনাদক্ষিণ আলেকান্দা, বরিশাল।