নিঃসঙ্গের সহায় প্রাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজশিক্ষার্থীদের উদ্বেগ ও একাকিত্ব ঘোচাতে পোষা প্রাণীর সহায়তানির্ভর এক বিশেষ ধরনের চিকিৎসার পরামর্শ দিয়েছেন মার্কিন গবেষকেরা। যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি, আইডাহো স্টেট ইউনিভার্সিটি এবং সাবানাহ কলেজ অব আর্ট অ্যান্ড ডিজাইনের একদল গবেষক বলছেন, এই বিশেষ চিকিৎসাপদ্ধতি প্রয়োগ করে ৬০ শতাংশ পর্যন্ত সাফল্য পাওয়া সম্ভব। শিক্ষার্থীদের নিঃসঙ্গতা দূর করতে কলেজের পরামর্শকেন্দ্রগুলো চিকিৎসার মাধ্যম হিসেবে কুকুরের মতো পোষা প্রাণীকে বেছে নিতে পারে। শিক্ষার্থী ও পরামর্শক একত্রে বসে কথা বলার সময় এই পোষা প্রাণী পাশে থাকবে। এটি বিশ্বস্ত সঙ্গী হিসেবে মানুষের দুঃখ-বেদনা, কষ্ট কিংবা ভালো লাগা বোঝার ক্ষমতা রাখে। চিকিৎসার সময় এই প্রাণী শিক্ষার্থী এবং তার মানসিক স্বাস্থ্য পরামর্শকের মধ্যে একটি যোগসূত্র তৈরি করবে। ডিএনএ |