নিঃসন্তান দম্পতিরা চাইলে অভিভাবকত্ব গ্রহণ করতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে দত্তক আইন খুব একটা প্রচলিত নয়। কারণ ইসলাম দত্তক নেওয়া তেমনভাবে সমর্থন করে না। দত্তক নেওয়া সন্তানেরা মা-বাবার সম্পত্তির ওয়ারিশ হতে পারে না। তবে এ দেশে গার্ডিয়ান অ্যাক্টের অধীনে সন্তান নিতে ইচ্ছুক কিংবা নিঃসন্তান দম্পতিরা চাইলে অভিভাবকত্ব গ্রহণ করতে পারেন। সেই ক্ষেত্রে ওই নির্দিষ্ট শিশুর বায়োলজিক্যাল বাবা কিংবা মায়ের অনুমতি লাগবে। প্রথমে পোষ্য নিতে ইচ্ছুক দম্পতিকে অভিভাবকত্বের আবেদন করতে হবে। এরপর পোষ্য শিশুর বায়োলজিক্যাল মা-বাবা সেই আবেদন গ্রহণ করলে নিঃসন্তান দম্পতিরা পোষ্য সন্তান লালন-পালনের আইনি অনুমতি পাবেন। যদি কোনো বায়োলজিক্যাল মা-বাবা না থেকে থাকে, তাহলে ওই শিশুর বর্তমান অভিভাবকের কাছ থেকে অনুমতি নিতে হবে। অভিভাবকের অনুমতি পেলেই নিঃসন্তান দম্পতিরা পোষ্য সন্তান লালন-পালনের সুযোগ পাবেন।

তানজীব-উল-আলম
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট