প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউ ক্যাসল ইউনিভার্সিটি কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা গত ২৬ ফেব্রুয়ারি নগরের নাসিরাবাদ শিল্প এলাকার এনেসেল টেক্সটাইল মিল পরিদর্শন করেন। ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য কলেজ কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে এ কার্যক্রম চালিয়ে আসছে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন টেক্সটাইল মিলের প্রকল্প পরিচালক মো. কাজী মোবারক মিয়া, তদারক কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নিউ ক্যাসল ইউনিভার্সিটি কলেজের প্রশাসনিক পরিচালক মোহাম্মদ ইসমাইল, কোর্স কো–অর্ডিনেটর মো. সাইফুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।