নিউক্যাসেল কলেজে প্রকৌশল বিভাগ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউক্যাসেল বিশ্ববিদ্যালয় কলেজে প্রকৌশল বিভাগ চালু হয়েছে। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক দল কলেজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে। পরিদর্শক দলে ছিলেন অধ্যাপক শঙ্কর লাল সাহা, বেণু কুমার দে, মো. সাইফুল ইসলাম, হজরত আলী, ও জীবনচন্দ্র পাল। তাঁরা ২০১৩-১৪ শিক্ষাবর্ষে চার বছরমেয়াদি কোর্স সংযোজনের সুপারিশ করেন। এরপর কলেজ কর্তৃপক্ষ চলতি মাস থেকে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করে। ক্লাস শুরু হবে আগামী জানুয়ারি মাসে। বিজ্ঞপ্তি।