প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) জলবায়ুবিষয়ক সংগঠন স্টুডেন্ট ক্লাইমেট সেলের (এসসিসি) নিউক্লিয় শক্তি ও জলবায়ুবিষয়ক বৈঠক ১০ জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মূল বিষয় ছিল নিউক্লিয় শক্তি ও জলবায়ু। এ ছাড়া বৈঠকে জলবায়ুর সঙ্গে সংগতিপূর্ণ স্থাপনা এবং জলবায়ু ও পরিবেশ-সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে চুয়েটের শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। বৈঠকে সাধারণ আলোচনা শেষে স্টুডেন্ট ক্লাইমেট সেলের সমন্বয়ক ও স্থাপত্য বিভাগের প্রভাষক সজল চৌধুরী বৈঠকের সমাপনী বক্তব্য দেন। স্টুডেন্ট ক্লাইমেট সেল সূত্রে জানা যায়, ১৭ জানুয়ারি একই স্থানে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।