প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটির ইফতার মাহফিল গত শনিবার নগরের লাভ লেনের সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. নুরুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফুলকলি প্রোডাক্টসের মহাব্যবস্থাপক আবদুল সবুর। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মুরাদ। বক্তব্য দেন আবদু শুক্কুর, সুজিত কুমার দাশ, শহীদুল্লাহ খান, নজরুল ইসলাম, সাফাউল হক, আলমগীর হায়দার, আবুল খায়ের, মোতাহার হোসেন, নুরুল ইসলাম, ঝন্টু দাশ প্রমুখ। খতমে কোরআন ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তি।