নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটির ইফতার
নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (নিউজ) চট্টগ্রাম-এর ইফতার অনুষ্ঠান গত সোমবার নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, বনফুল গ্রুপের মহাব্যবস্থাপক আমানুল আলম ও ফুলকলি ফুড প্রোডাক্টসের মহাব্যবস্থাপক এম এ সবুর।
উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর জ্যেষ্ঠ সহসম্পাদক খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক সবুর শুভ, চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক তাপস বড়ুয়া, আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, সংগঠনের উপদেষ্টা আবদুস শুক্কুর, সুজিত কুমার দাশ, সহসভাপতি নুরুল হুদা. সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, সাংগঠনিক সম্পাদক সাফাউল হক, অর্থ সম্পাদক মোতাহের হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।