নিউজপেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রাম কার্যালয় উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের নুর আহমদ সড়কের সিটি করপোরেশন শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় নিউজপেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২২ নভেম্বর সন্ধ্যায় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম।
সংগঠনের সভাপতি মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বনফুল গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত। বিজ্ঞপ্তি।