নিউজের নতুন কার্যকরী কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি, (নিউজ) চট্টগ্রাম-এর বার্ষিক সাধারণ সভা ২৬ ডিসেম্বর সংগঠনের মিলনায়তনে মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। নতুন কমিটিতে মো. জসীম উদ্দীনকে সভাপতি, আনোয়ার সাদাতকে সাধারণ সম্পাদক ও মোতাহের হোসেনকে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মো. নুরুল হুদা, সহসভাপতি সি এম রফিকুল্লাহ, সহসাধারণ সম্পাদক মো. সাফাউল হক, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হায়দার, সহ–অর্থ সম্পাদক মো. আকতার কামালকে, প্রকাশনা সম্পাদক সুবীর পালিত, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য মো. কামাল উদ্দিন আহমেদ, মনজুর মোরশেদ ও ইসলাম মিয়া। বিজ্ঞপ্তি।