এখন কেউ নিখোঁজ মানেই মহাবিপদ! নিখোঁজ যে কাউকেই সন্দেহের তালিকায় আনা হচ্ছে। অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে নিকট ভবিষ্যতে এর ফলে কেমন প্রভাব পড়বে সমাজে, তা ভাবার চেষ্টা করেছেন সামিউল আজিজ, এঁকেছেন নাইমুর রহমান

ছেলে কখনো নিখোঁজ ছিল কি না, এটা পাত্র নির্বাচনের
গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।
ছেলে বিরাট চাকুরে, শুধু একটু খেয়ালি। মাঝেমধ্যে ফোনটোন অফ করে নিখোঁজ হয়ে যায়...
সর্বনাশ! ছেলে তো জঙ্গি! এই ছেলে বাদ, আপনি অন্য ছেলে দেখেন!
প্রেমিকারা একের পর এক ফোন দিতে থাকার
নতুন অজুহাত খুঁজে পেতে পারে।

তিন ঘণ্টা ধরে ফোন দিচ্ছো তো দিচ্ছোই! সমস্যা কী!
ঝগড়া করে ফোন রাখলা, ভাবলাম, জঙ্গি ক্যাম্পে চলে গেলা কি না, আই ওয়াজ অ্যাফ্রেইড, বাবু!
পুলিশ যেকোনো নিখোঁজ কেস
ভালোভাবে না নিতেই পারে!

না না, জঙ্গি না...ভাই, আমার কথা শোনেন...
আরে রাখেন মিয়া, এইগুলা আপনারা বোঝেন না। এই, গাড়ি বাইর করো।
কথাটা শোনেন, আমার পোষা কুকুরটা চার দিন ধরে নিখোঁজ!

অনেক কণ্ঠশিল্পীই গানের কথার জন্য
জঙ্গিবাদে উসকানির অভিযোগে গ্রেপ্তার হতে পারেন।
আরে, আপনে সিঙ্গার অপূর্ব ভাই না? আপনি এইখানে...
মিউজিক শোতে একটা গান গাইছিলাম, ‘চলো হারাই...’, পুলিশ ভাবছে, আমি ইয়াং পোলাপাইনরে হারায় গিয়া জঙ্গি হওয়ার উসকানি দিতেছি!

কেউ রাগে-শোকে আর যা-ই হোক,
নিখোঁজ হইতে চাইবে না!
ভাই, সব জায়গায় অশান্তি, কিচ্ছু ভাল্লাগে না। চলেন, দুই ভাই একসঙ্গে নিখোঁজ হই...
মাথা খারাপ? নিখোঁজ হইয়া জঙ্গি তালিকায় নাম তুলব নাকি? তার চেয়ে অশান্তিই ভালো!

বাংলা সিনেমায় শৈশবে হারিয়ে যাওয়া ছেলের
২০ বছর পর ঘরে ফেরার দৃশ্যটা বদলে যেতে পারে।
মা...মা...আমি ফিরে এসেছি, মা...
ফিরে এসেছিস? জঙ্গিটঙ্গি হয়ে যাসনি তো? অ্যাই সইদুলের বাপ, শিগগির থানায় একটা ফোন করে দেখো তো!