নিখোঁজ হওয়ার ২৫ দিনেও সন্ধান মেলেনি শিশু আকতার হোসেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীর ফতেয়াবাদের বটতলী গ্রাম থেকে নিখোঁজ হওয়া ১০ বছরের শিশু আকতার হোসেনের খোঁজ পাওয়া যায়নি তিন সপ্তাহেও। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র সে। তার মা ফাতেমা বেগম, বাবা মোহাম্মদ মামুন। হতদরিদ্র পরিবারের এ শিশু নিখোঁজ হওয়ায় মা ফাতেমা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শিশুটির নিখোঁজ হওয়া বিষয়ে ২১ এপ্রিল হাটহাজারী থানায় একটি নিখোঁজ ডায়েরি (নং-৮৫৫) করা হয়েছে। ডায়েরিতে উল্লেখ করা হয়, ১ এপ্রিল দুপুরে আকতার হোসেন স্থানীয় একটি দোকানে পাউরুটি আনতে গিয়ে আর ফিরে আসেনি। শিশুটির খোঁজ পেলে মুঠোফোনে (০১৮১৮-৮৮৬১৫২), (০১৮১১-১১০৮৬৬) যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে তার পরিবার।