নিজ গুণে মুগ্ধরা অন্যের প্রতি সহানুভূতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মরতিপ্রবণ কোনো ব্যক্তিকে সমস্যায় থাকা বন্ধু বা সঙ্গী-সাথির অবস্থান থেকে কোনো বিষয় বিবেচনা করতে উৎসাহিত করলে তাঁরা তাঁদের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল হন। ছবিটি প্রতীকী।
আত্মরতিপ্রবণ কোনো ব্যক্তিকে সমস্যায় থাকা বন্ধু বা সঙ্গী-সাথির অবস্থান থেকে কোনো বিষয় বিবেচনা করতে উৎসাহিত করলে তাঁরা তাঁদের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল হন। ছবিটি প্রতীকী।

নিজেই নিজের রূপে-গুণে মুগ্ধ মানুষ মানেই আত্মকেন্দ্রিক নয়। অন্যের যাতনার বিষয়টি তাঁদের ঠিকমতো বোঝাতে পারলে তাঁরা সহজেই সহানুভূতিশীল হয়ে উঠতে পারেন। ‘নার্সিসিস্ট’ বা আত্মরতিপ্রবণ মানুষদের সম্পর্কে প্রচলিত ধারণাকে পাল্টে দিয়ে এই দাবি করেছেন ব্রিটিশ গবেষকেরা। ইন্দো এশিয়ান নিউজ এক প্রতিবেদনে এ সম্পর্কে জানিয়েছে।

যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি বেশ কয়েক ধরনের পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। গবেষক দলের সদস্য এবং প্রতিবেদনটির অন্যতম লেখক এরিকা হেপার বলেন, ‘আত্মরতিপ্রবণ কোনো ব্যক্তিকে সমস্যায় থাকা বন্ধু বা সঙ্গী-সাথির অবস্থান থেকে কোনো বিষয় বিবেচনা করতে উৎসাহিত করলে তাঁরা অনেক বেশি সহানুভূতিশীল হন।’

গবেষকেরা তিনটি ভিন্ন পরিস্থিতিতে অংশগ্রহণকারীদের ওপর পরীক্ষা চালান। এতে দেখা গেছে সমস্যায় থাকা ব্যক্তির পরিপ্রেক্ষিতটা তুলে ধরলে আত্মরতি প্রবণতা আছে এমন ব্যক্তিদের মধ্যে উচ্চমাত্রায় সহানুভূতি দেখা যায়। মানুষ আবেগ আক্রান্ত হলে বা উত্তেজনায় ভুগলে হৃৎস্পন্দন বেড়ে যায় বলে এই ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখতে  পরীক্ষায় অংশগ্রহণকারীদের হৃৎস্পন্দনও পর্যবেক্ষণ করা হয়। সেখানেও দেখা গেছে ওই রকম বিশেষ পরিস্থিতিতে আত্মরতি প্রবণতা সম্পন্ন ব্যক্তির হৃৎস্পন্দনের হার অন্যদের তুলনায় বেশি থাক

গবেষক এরিকা হেপার বলেন, ‘এটা শুধু তাঁদের (আত্মরতিপ্রবণ) জন্যই ভালো নয়, বরং তাঁদের আশপাশের মানুষদের জন্যও ভালো। কেননা, সহানুভূতি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে এবং তা ধরে রাখতে সাহায্য করে।’

গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি পারসোনালিটি সাময়িকী এবং সোশ্যাল সাইকোলজি বুলেটিনে প্রকাশ হয়েছে।