নিজস্ব শিল্পী সংস্থার কার্যকরী কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব শিল্পী সংস্থার বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন ৫ সেপ্টেম্বর বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের ৪ নম্বর স্টুডিওতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রভাংশু ত্রিপুরা। সভার শুরুতে সাধারণ সম্পাদক মঈন উদ্দিন বার্ষিক ও আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন। দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে প্রভাংশু ত্রিপুরাকে একক নির্বাচন কমিশনার নিয়োগ করে গোপন ব্যালটের মাধ্যমে পরবর্তী দুই বছরের জন্য কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বেতারের নিজস্ব উপস্থাপক নাসরিন ইসলামকে সভাপতি এবং মঈন উদ্দিনকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের নিজস্ব শিল্পী সংস্থা কার্যকরী পরিষদ গঠন করা হয়। পরিষদের অন্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ শ্যামল কান্তি চাকমা, সদস্য প্রিয়তোষ বড়ুয়া, পুষ্পিতা খীসা, মো. সাইদুল হোসেন এবং মো. আবেদ হোসেন। বিজ্ঞপ্তি।