নিজামপুর কলেজে অনার্স কোর্স চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে নিজামপুর কলেজে অনার্স কোর্স চালু হয়েছে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ড. মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে নিজামপুর কলেজকে বিষয়টি নিশ্চিত করা হয়। ২০১১-১২ শিক্ষাবর্ষে বিবিএ (হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা) বিষয়ে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে অনার্স কোর্সের যাত্রা শুরু করল। নিজামপুর কলেজে অনার্স কোর্স চালু হওয়ার খবরে আনন্দিত এলাকাবাসী। কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত জানান, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিষয়ে চলতি শিক্ষাবর্ষে মোট ১০০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।কৃষ্ণ কুমার দত্ত আরও জানান, অনার্স কোর্স চালু হওয়ার মধ্য দিয়ে মিরসরাইবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। চলতি বছরের ১৯ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল কলেজ পরিদর্শনে আসে। বিভিন্ন প্রক্রিয়া শেষে গত ২৩ ফেব্রুয়ারি অনার্স কোর্স চালুর ঘোষণা আসে।