নিজামপুর কলেজে বিবিএ অনার্স কোর্স চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের নিজামপুর কলেজে বিবিএ অনার্স কোর্সের উদ্বোধন করা হয়েছে। ১২ মে শনিবার বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন।নিজামপুর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এম ডি এম জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোনীত কলেজ কমিটির সদস্য প্রভাষক হেলাল উদ্দিন নিজামী।এ ছাড়া অধ্যাপক শওকত হোসেন, সফিউল আলম, মো. জসীম উদ্দিন, মো. সামছুল হুদা, জাহাঙ্গীর কবির চৌধুরী, আবদুল আওয়াল, জাকিয়া গোলাম অনুষ্ঠানে বক্তব্য দেন। হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ১০০ জন ছাত্রছাত্রী নিয়ে বিবিএ অনার্স কোর্সের যাত্রা শুরু হয়েছে। কলেজে শিক্ষার মান উন্নয়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।