নিজামপুর মুসলিম উচ্চবিদ্যালয়ে পুনর্মিলনী ৩ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের নিজামপুর মুসলিম উচ্চবিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান ৩ মার্চ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান এমডি এম কামাল উদ্দিন।

শোভাযাত্রার মাধ্যমে সকাল নয়টায় অনুষ্ঠান শুরু হবে। এরপর থাকবে আলোচনা সভা। দুপুরের খাবারের বিরতির পর রয়েছে সংবর্ধনা, সম্মাননা প্রদান ও স্মৃতিচারণা। সন্ধ্যা সাতটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন শেষ হবে। এতে গান করবেন সংগীতশিল্পী রন্টি দাশ, আলাউদ্দিন তাহের ও ব্যান্ড দল নাটাই। নিবন্ধন করা সব শিক্ষার্থীকে সকাল সাড়ে আটটায় স্কুল প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।