নিজেই বানাই মুখোশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে পয়লা বৈশাখ। চারদিকে লেগে গেছে বৈশাখী ছোঁয়া। বৈশাখী পোশাক-আশাক কেনা প্রায় শেষ। এখন সবাই এই উৎসব কীভাবে আরও একটু রঙিন করে তোলা যায়, তা চিন্তা করছেন। এই বিশেষ দিনে নিজের তৈরি করা কিছু দিয়ে ঘর সাজাতে বা প্রিয়জনকে উপহার দিতে পারেন। বৈশাখের সময় সাজানো হয় নানা রঙের মুখোশ।
কীভাবে সহজেই প্যাঁচার মুখোশ তৈরি করা যায় তা দেখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় পর্বের ছাত্রী আরিফা আফরিন।
যা যা লাগবে
মাউন্ট বোর্ড: ১টি
গ্লু গান: ১টি
স্টেপলার: প্রয়োজনমতো
আলপনার রং: পছন্দমতো
তুলি: প্রয়োজনমতো

১

ছবি: নকশা
ছবি: নকশা

প্রথমে মাউন্ট বোর্ড প্যাঁচার আকৃতিতে কেটে নিন।
২

ছবি: নকশা
ছবি: নকশা

দুই পাশের চোয়াল দুটি মাঝে এনে স্টেপলার করে একসঙ্গে লাগিয়ে নিন।
৩

ছবি: নকশা
ছবি: নকশা

এরপর কপালের অংশের কাগজটি এনে নাকের জয়েন্টের ভেতর ঢুকিয়ে দিতে হবে। স্টেপলার করে আটকে দিতে হবে। দেখুন প্যাঁচার আদল চলে এসেছে কি না।
৪

ছবি: নকশা
ছবি: নকশা

মাউন্ট বোর্ড ত্রিভুজ করে নাকের আদলে কেটে নিন। এই নাকটি গ্লু গান দিয়ে প্যাঁচার সঙ্গে আটকে দিতে হবে।
মাউন্ট বোর্ড ছোট গোলাকৃতি করে কেটে চোখ বানিয়ে গামের সাহায্যে আটকে দিতে হবে।
৫

ছবি: নকশা
ছবি: নকশা

একইভাবে মাউন্ট বোর্ড পাঁচ পাপড়ির ফুলের মতো করে কেটে ঠোঁট বানিয়ে গ্লু গান দিয়ে প্যাঁচায় বসিয়ে দিন। এবার রং করতে পারেন।

ছবি: নকশা
ছবি: নকশা

৬
প্রতিটি অংশ কাটার পর তুলি দিয়ে রং ও নকশা করে নিতে হবে। রং শুকিয়ে গেলে আটকে নিতে হবে।

ছবি: নকশা
ছবি: নকশা