দুনিয়াজুড়ে চল্লিশোর্ধ্ব নারী-পুরুষের মৃত্যুর অন্যতম ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে হার্ট অ্যাটাক বা হূদেরাগ। অসংক্রামক ব্যাধিগুলোর মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। হূৎপিণ্ডের রক্তনালিতে চর্বি জমে রক্তপ্রবাহ কমে যাওয়াই হলো হার্ট অ্যাটাকের মূল কারণ। অনেক ক্ষেত্রেই সম্ভাব্য হার্ট অ্যাটাক বা হূদেরাগ সম্পর্কে রোগীর কোনো পূর্বপ্রস্তুতি বা আগাম আভাসই থাকে না। রীতিমতো সুস্থ-সবল একজন মানুষ অফিস করতে গিয়ে আকস্মিক এ রোগে আক্রান্ত হতে পারেন। তবে চিকিৎসকেরা ইদানীং রোগ নিরাময়ের চেয়ে এ বিষয়ে আগাম প্রস্তুতির ব্যাপারটি বেশি জোর দিয়ে থাকেন। ৪০ পার হয়েছেন বা কাছাকাছি এমন বয়সের সুস্থ-সবল মানুষের হূদেরাগের ঝুঁকি কতটুকু, তা হিসাব-নিকাশ করে বের করার পদ্ধতিও আবিষ্কৃত হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে এটি ফ্রামিংহাম হার্ট স্টাডি নামে পরিচিত। এর মাধ্যমে জেনে নিতে পারেন আপনার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি আছে কি না। বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আপনার ঝুঁকিগুলো পরিমাপ করা হয়। যেমন আপনার বয়স ৪০-এর বেশি হলে স্কোরে ১ নম্বর যোগ হবে, ৪৫-এর বেশি হলে ২ এবং ৫০-এর বেশি হলে ৩ যোগ হবে। আবার আপনি ধূমপায়ী হলে ২ পাবেন। রক্তে এলডিএল কোলেস্টেরলের মাত্রা ১৬০ মিলিগ্রামের বেশি হলে ১ যোগ হবে, আবার ১৯০-এর বেশি হলে ২ যোগ হবে। রক্তে কোলেস্টেরলের মাত্রা ২০০-এর বেশি হলেও ১ পাবেন। এভাবে যোগ করলে আপনার স্কোর যত বেশি হতে থাকবে ঝুঁকির মাত্রা তত বাড়বে।ঝুঁকি পরিমাপের জন্য এই ওয়েবসাইটে www.framinghamheartstudy.org গিয়ে স্কোর মিলিয়ে নিতে পারেন।