পটিয়া এয়াকুবদণ্ডী বিদ্যালয়ের অনুষ্ঠানে রূপালী চৌধুরী
নিজেকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন স্বপ্ন নিয়ে পড়ালেখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেছেন, ‘নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে স্বপ্ন নিয়ে পড়ালেখা করতে হবে। আলোকিত মানুষ হতে হলে পাঠ্যবই ছাড়াও নানা ধরনের মননশীল বই পড়তে হবে।’ শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। রূপালী চৌধুরী ১৭ জানুয়ারি বিকেলে পটিয়ার এয়াকুবদণ্ডী হুলাইন পাইরোল উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, শহীদ মিনারের ফলক উন্মোচন ও স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. এ কে এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, চিকিৎসক এস এম কামাল উদ্দিন, অ্যাডভোকেট বদিউল আলম, চিকিৎসক তছলিমা আকতার, মোহাম্মদ সেলিম, সাইফুল ইসলাম, অধ্যাপক আবুল কাসেম, নুরুল হাকিম প্রমুখ।