নিজের নাম সার্থক করতে রোমান্টিক গান গাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূদয় নিয়ে কারবার তাঁর। কথা, সুর, গানে হূদয়ের বাজনা বাজে। এবারের রস+আলোতে হূদয়ের কথা ব্যক্ত করেছেন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী হূদয় খান। সঙ্গে ছিলেন তৌহিদা শিরোপাহূদয় কী খান? নিয়মিত বাবার বকা খান।হূদয় কীভাবে মিক্স হলো? সুর মেশাতে গিয়ে।রেগে গেলে কী করেন? অন্যকেও রাগিয়ে দেই।হূদয় দাড়ি রাখেন কেন? বড় হতে ইচ্ছে করে যে।সুমোকুস্তি প্রতিযোগিতায় পাঠানো হলে কী করবেন? অবশ্যই দেশের জন্য পুরস্কার জিতে আনব।হূদয় ঢিলেঢালা প্যান্ট পরেন কেন? যাতে মোটা দেখায়।প্রেমের প্রস্তাব পেলে কী করেন? আম্মুকে বলে দেই।পাশের বাড়ির মেয়েটিকে কী বলেন? চাই না মেয়ে তুমি অন্য কারও হও।শুধু রোমান্টিক গান কেন গান? নিজের নাম সার্থক করতে।হূদয় খান কখন বাবা রিপন খানের অবাধ্য হন? যখন মেয়েদের সঙ্গে ঘুরতে দিতে চান না। বিয়ে করবেন কবে? ছি! কী যে বলেন না! এখনো আমি কত ছোট!ভালোবেসে গেলাম শুধু— উপহার পাবার আশায়।কে দেখতে বেশি সুন্দর? শাকিব খান, আমির খান, শাহরুখ খান নাকি হূদয় খান? অবশ্যই আমি, তা আর বলতে। চেহারা ভালো বলেই তো অভিনয়ে না গিয়ে গানের লাইনে এসেছি। ভবিষ্যতে কী হতে চান? ড্রাইভার (কিসের ড্রাইভার সেটা আপাতত রহস্যই থাকুক)।