চীনের রাজধানী বেইজিংয়ে ‘আই অ্যাম লুকিং ফর ইউ’ নামের একটি সুপার মার্কেট বা বিপণিকেন্দ্র সঙ্গী-প্রার্থী চীনাদের পসরা সাজিয়ে বসেছে। সেখানে গিয়ে শুধু খুঁজে নিতে হবে পছন্দের সঙ্গীর নাম-পরিচয়। আর বিপণির তথ্যভান্ডারে পছন্দের কাউকে না পেলে নাম-পরিচয় রেখে আসতে হবে বা ডাকে পাঠিয়ে দিতে হবে। কেউ হয়তো বেছে নেবে তাকে। এভাবে সুপার মার্কেটগুলো তাদের ব্যবসা বাড়াতে নতুন নতুন কৌশল প্রয়োগ করছে। আর ঠিক এ ধরনের কাজই গেমারকে করতে হবে সুপার মার্কেট ম্যানিয়া গেমসে। গেমারকে রোবট দিয়ে পরিচালিত এক সুপার শপে প্রথমে কাজ শিখতে হবে। সেখানে তার কাজ হচ্ছে তাকগুলো জিনিসপত্র দিয়ে সাজিয়ে রাখা এবং দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। শহরের অন্যান্য সুপার শপের মালিকের সঙ্গে টেক্কা দিয়ে নিজেদের দোকানের উন্নতি করাটাই ছিল গেমের মূল লক্ষ্য। এরপর টিনসেলটাউন নামের শহরে নিজের চাচার ব্যবসার কাজে সাহায্য করতে হবে। কিছু খাবার বানিয়ে ক্রেতাদের দিতে হবে, যা বেশ ঝামেলার কাজ ও বেশ সময় নষ্ট করবে। ব্যবসা-বাণিজ্যের দিকে নজর দিতে হবে। অন্য এলাকার অধিবাসীদেরও আকৃষ্ট করতে হবে। আর জনসংখ্যা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে শপিং সেন্টারের মান বাড়াতে হবে। এভাবে গেমারকে গড়ে তুলতে হবে সুপার মার্কেট।