নিঝুমের চিকিৎসায় প্রয়োজন মাসে ছয় লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিঝুম বড়ুয়া
নিঝুম বড়ুয়া

১২ বছর বয়সী নিঝুম বড়ুয়া গাউচারস ডিজিজ নামের দুরারোগ্য রোগে আক্রান্ত। আক্রান্ত রোগী দুর্বল হয়ে পড়ে, যকৃতসহ শরীরের নানা অভ্যন্তরীণ অঙ্গে প্রদাহ হয়। এই রোগের চিকিৎসা দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল। প্রতি মাসে ন্যূনতম ছয় লাখ টাকা খরচ হয়।
নিঝুমের বাবা রাসেল বড়ুয়া চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। ইতিমধ্যে নিঝুমের চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয়েছে তার পরিবারের। ছেলেকে সারিয়ে তুলতে প্রধানমন্ত্রীসহ সমাজের সচ্ছল ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন তিনি।
সাহায্য পাঠনোর ঠিকানা, রাসেল বড়ুয়া, ডাচ্–বাংলা ব্যাংক, মহাখালী শাখা: সঞ্চয়ী হিসাব নম্বর– ১১৪–১০১–৪২০৮৩।