নিতে হবে চশমার যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যব্যবহারের পোশাক, ঘড়ি—এসবের সঙ্গে চশমারও যত্ন নেওয়া প্রয়োজন। নিয়মিত যত্ন না নিলে দ্রুত চশমা নষ্ট হয়ে যায়। চশমা ব্যবহারের সঙ্গে এর সঠিক যত্নের পদ্ধতিও জানা চাই।‘আমরা সাধারণত নিজের ঘর কিংবা পোশাক পরিপাটি রাখতে পছন্দ করি। কিন্তু নেওয়া হয় না চশমার যত্ন। অথচ পর্যাপ্ত যত্ন নিলে চশমা ব্যবহার করতে আরাম লাগে। আর চশমার লেন্সটাও স্বচ্ছ থাকে।’ বলছিলেন ঢাকার বিজয়নগরের কলেজ অপটিকসের স্বত্বাধিকারী শেখ নূরুল ইসলাম।জেনে নিন চশমা সব সময় দুই হাত দিয়ে পরতে এবং দুই হাত দিয়ে খুলতে হবে। তাতে চশমার ফ্রেমের ধার ভাঙবে না। চশমা পরিষ্কার করার জন্য প্রতিদিন অন্তত একবার ১০ মিনিট ধরে পানিতে চশমা ভিজিয়ে রাখুন। এরপর ব্রাশ দিয়ে নোজ প্যাডে ঘষে নিন। নরম শুকনো সুতি কাপড় কিংবা পুরোনো গেঞ্জি ব্যবহার করে চশমার লেন্স মুছে ফেলুন। এতে চশমা ঝকঝকে থাকবে এবং বেশি দিন টিকবে। ঘামের কারণে নষ্ট হয়ে যায় চশমার ধার, ফ্রেমে ঘাম জমে নীলচে দাগ পড়ে যায়। বিশেষ করে মানুষের শরীরের ঘামের সঙ্গে যে লবণ বেরোয়, সেটা ধাতব উপাদানের জন্য ক্ষতিকর। সে ক্ষেত্রে চশমা প্রতিদিন অন্তত একবার পানিতে কিছুক্ষণ ভিজিয়ে শুকনো সুতি কাপড় দিয়ে মুছে ফেললে কোনো ধরনের ময়লা এবং দাগ পড়ে না এবং রংটাও ঠিক থাকে। নিয়মিত যাঁদের চশমা ব্যবহার করতে হয়, তাঁদের জন্য সেলুলয়েড বা প্লাস্টিকের ফ্রেমের চশমা ব্যবহার করা ভালো। ধাতব ফ্রেমের চশমা ব্যবহার করতে হলে একটু বেশি যত্ন নিতে হবে এবং নিরাপদে ব্যবহার করতে হবে। নাকের ওপর চাপ কম পড়ে বলে চশমার লেন্স প্লাস্টিকের ব্যবহার করা নিরাপদ। বিশেষ করে শিশুদের প্লাস্টিকের লেন্স ব্যবহার করা ভালো।  চশমাটা চোখ থেকে খুলে এমনভাবে রাখতে হবে, যেন চশমার লেন্স দুটো কোনো স্থান স্পর্শ না করে। চশমা কোনো সময়ই উপুড় করে রাখা যাবে না, তাতে লেন্সে দাগ পড়ে যেতে পারে। চশমা যাঁরা নিয়মিত ব্যবহার করেন, তাঁরা একাধিক চশমা হাতের নাগালে রাখতে পারেন। প্রয়োজনে যেন একটা চশমার লেন্স কিংবা ধার ভেঙে গেলে বেকায়দায় পড়তে না হয়।সতর্কতাকখনোই চশমা ডিটারজেন্ট অথবা সাবান-পানিতে ধোয়া ঠিক নয়। এসব পরিষ্কারক সামগ্রী দিয়ে ধোয়ার পর ঠিকমতো মুছে পরিষ্কার করতে না পারলে লেন্সে দাগ পড়ে কুয়াশার মতো আবরণ তৈরি হয়। ফলে দেখার অসুবিধা হয়।চশমার লেন্স কখনোই হাত দিয়ে ধরা যাবে না। এতে স্ক্র্যাচ পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।‘শিশুর জন্মের পর এক থেকে ছয় মাসের মধ্যে একবার চোখের পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। জন্মগত চোখের কোনো ত্রুটি বা সমস্যা থাকলে তা যদি পাঁচ বছরের মধ্যে ধরা পড়ে, তবে চিকিৎসা করলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। অন্যথায় চোখ “অলস চোখ”-এ পরিণত হতে পারে। শারীরিক বৃদ্ধির এক থেকে দুই বছরের মধ্যে অন্তত একবার চোখ পরীক্ষা করাতে হবে। আর চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের জন্য প্রতি এক থেকে দেড় বছরের মধ্যে চোখ পরীক্ষা করাতে হবে। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে রেটিনাসহ চোখ পরীক্ষা করে নিতে হবে।’ বলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান (চক্ষু) এ কে খান।