নিত্যদিনের সত্য কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

: বয়স তো কম হয়নি, যথেষ্ট ম্যাচিউর হয়েছেন, একটু মেপে কথা বলবেন!
: প্রতিদিন ওজন মাপতে পারব না! গত সপ্তাহে মেপেছি, ৭৫ কেজি! প্রতি কেজির বিপরীতে কয় লিটার কথা বলতে পারব?

.
.


: ভাই, কোথায় আছেন?
: কনসার্টে!
: কোথায় কনসার্ট হচ্ছে?
: আমার রুমে!
: গান গাইছে কে?
: মশা ব্যান্ড!

: উফ্! কী গরম, কোথাও শান্তি নাই!
: এটিএম বুথে যাও!

.
.


: আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কেন?
: আপনি সম্ভবত আমার পরিচিত হবেন, তাই!
: কে বলল আমি আপনার পরিচিত?
: ওরাই তো বলল, ‘পিপল ইউ মে নো’!

শিক্ষক: চিরন্তন সত্য, যা স্বভাবতই ভবিষ্যৎ কাল হয়, এমন একটি উদাহরণ দাও তো।
ছাত্র: আই উইল বি সিরিয়াস ইন মাই স্টাডি!

.
.


: রাতে তোমাকে স্বপ্নে দেখেছি!
: তাই! কী দেখেছ?
: ভুলে গেছি, ঠিক মনে করতে পারছি না।
: তুমি এ রকম ক্যান? স্বপ্নটাও মনোযোগ দিয়ে দেখো না!

: তোর বাবার ডায়াবেটিস হয়েছে কি না, একটু পরীক্ষা করার দরকার।
: ভালো একটা মুভি দেখতে বসিয়ে দাও!