প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারা উপজেলার গুজরা নিত্যানন্দ উচ্চবিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার অয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা সংসদের সভাপতি মৃণাল পাল। প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মুফিজুর রহমান, মাহবুবুর রহমান, দুলাল বৈদ্য, দিলীপ দাশগুপ্ত প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের।