নিবন্ধনের নামে ট্রাক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশে নিবন্ধনের নামে চালক ও এক দুর্বৃত্ত মিলে ট্রাক ছিনতাই করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ জানুয়ারি এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মামলার বিবরনে জানা যায়, ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুল হক তাঁর সদ্য কেনা ইসুজু ট্রাকটি (ইঞ্জিন নম্বর-৬ বিডি-১-৪৯৯৮৬০, চেসিস নম্বর-৩০০০১৪৩) নিবন্ধন করে দেওয়ার দায়িত্ব দেন সাতকানিয়ার গোয়াজারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে নাজিম উদ্দীনকে। ১৭ জানুয়ারি হাটহাজারীর বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়ে দেখানোর কথা বলে নাজিম চালক আবদুল খালেকসহ গাড়ি নিয়ে বেরিয়ে যান। বিআরটিএ কার্যালয়ে খোঁজ নিয়ে জেনেছেন সেখানে যাননি তাঁরা। চালক আবদুল খালেক ও নাজিমকে আসামি করে সাতকানিয়া থানায় ছিনতাই মামলা করা হয়েছে। পুলিশ গত ৩০ জানুয়ারি চকরিয়া থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করলেও তাদের খোঁজ পাওয়া যায়নি।