নিবন্ধনের শেষ তারিখ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন কুসাবের পুনর্মিলনী ২০ ডিসেম্বর নগরের বোট ক্লাবে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে প্রস্তুতি সভা ৭ নভেম্বর সংগঠনের লালখান বাজারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আকতার কামাল চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন মনজুরুল আহসান, মুহাম্মদ মুসা খান, আজম ওবায়দুল্লাহ, জাহাঙ্গীর মিয়া, ইফতেখার হোসেন, মহসিন সিদ্দিকী, সৈয়দ মো, আরিফ, ডেইজি মওদুদ, এস এম মইনউদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ।
সভায় পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিতব্য অ্যালবামে নাম-ঠিকানা ও ছবি প্রকাশের লক্ষ্যে কাল ১৫ নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের অনুরোধ জানানো হয়।
এ ছাড়া ২৩ নভেম্বর পরবর্তী প্রস্তুতি সভায় কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।