নিবেদনের গানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা আর গানে শেষ হলো নিবেদন শিল্পী সংসদের সাংস্কৃতিক অনুষ্ঠান। ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক জিনবোধি ভিক্ষু। রম্য লেখক সত্যব্রত বড়ুয়ার সভাপতিত্বে কথামালায় অংশ নেন এস কে নন্দী, রীতা দত্ত, বাশিত আশরাফ, সঞ্জীব বড়ুয়া, জসীম উদ্দিন চৌধুরী ও কল্পতরু ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন সংসদের পরিচালক রূপম মুৎসুদ্দি।
আলোচনার পর সাংস্কৃতিক পর্বে প্রথমেই মঞ্চে আসে খুদে শিল্পী আদৃতা বড়ুয়া ও পুষ্পিতা বড়ুয়া। ‘যদি কথা না হয়’ ও ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ গান গেয়ে দর্শকের মন জয় করে নেয় তারা।
তারপর ‘তোমার বাড়ির রঙের মেলা’ গেয়ে প্রমা মুৎসুদ্দি ও ‘নিশা লাগিল রে’ গেয়ে ঐশী বড়ুয়া আসর মাত করে। এরপর একে একে গান করে ঋতু, জুঁই, জিতু বড়ুয়া, অরুন্ধতী, শশী বড়ুয়া, শান্তা, নাঈমা নাসরীন ও পূজা বড়ুয়া।